কারো জন্মদিন
এলে পুলকিত হই না
বরং বেদনায় ভরে
যায় মন
আর যদি হয় সে
প্রিয়তম সুহৃদ
অতি আপন কোন জন।
জীবনের অতি মূল্যবান
সময়টুকু
আহা! চলে গেল
কোন ফাঁকে
কত কথা ছিল, দিন
চলে গেল
বলাই হলো না তাকে।
জন্মদিন এলেই মনে হয়
আর একটি জন্মদিনে পাবো কি
তারে? মনে জাগে ভীষন ভয়!
জন্মদিনকে আমার মনে হয়
অস্তরবির ইংগিত
হৃদয়বীণায় ঝংকৃত হয়
বিদায়ী সংগীত ।
