লেখিকার কথা :
ইসলাম শব্দের অর্থ আনুগত্য বা আত্মসমর্পন। আর মুসলিম শব্দের অর্থ আনুগত্যকারী বা আত্মসমর্পনকারী। মহান আল্লাহ সুবহানাহু তায়ালা আল কুরআনে এবং রাসূল (সা:) সহীহ হাদিসে যা কিছু করতে বলেছেন এবং যা কিছু করতে নিষেধ করেছেন তা সঠিক ভাবে যে ব্যক্তি অনুধাবন করবে এবং মেনে চলবে সেই মুসলিম। তার জন্ম যেখানেই হোক না কেন। কিন্তু আমরা রাত দিন যাদের সাথে ওঠাবসা করি দেখা হলে যাদের সালাম দেই, অসুস্থ হলে দেখতে যাই, মারা গেলে স্বামী সন্তানকে পা্ঠাই জানাযা পড়তে "আলা মিল্লাতি রাসূলুল্লাহ" বলে যাকে কবরে শায়িত করা হয় সেই ব্যক্তি কিংবা ব্যক্তিদের জীবন যাত্রায় যে সব কার্যের সমাবেশ ঘটেছে যা কখনই একজন মুসলিম বা আনুগত্যকারী মানুষের জীবনে ঘটতে পারে না। আল্লাহ এবং রাসূল (সা:) এর দৃষ্টিতে বড় বড় গুনাহে তারা নিমজ্জিত । কিন্তু এসবকে তারা গুনাহই মনে করে না। অথচ এইসব কাজের জন্য তারা কঠিন ভাবে পাকড়াও হবে। আর এইসব মানুষগুলো আমারই প্রিয় জনেরা স্বজনেরা।
এদের কথা ভাবতে গেলে আমার খুব কষ্ট হয়। আমি এদের ভালবাসি । আর এদের এই খারাপ কাজগুলোকে ঘৃনা করি।
এই ভালবাসা আর ঘৃনা থেকেই এই লেখার অনুপ্রেরনা। আমার লেখা পড়ে যদি কারো আমল ও আখলাকের সামান্যতম পরিবর্তন হয় তাহলেই আমার লেখা সার্থক হয়েছে বলে মনে করব। বিজ্ঞ পাঠকের কাছে অনুরোধ ভুলত্রুটি নজরে পড়লে দয়া করে আমাকে জানাবেন। যেন আমার এই চেষ্টাকে আমার নাজাতের অসিলা করেন। আর সওয়াবটুকু যেন দান করেন আমার মা কে । আমীন।।