লেখিকার কথা
সারা দেশে যখন বন্যা দেখা দেয়। ভেসে যায় গ্রাম-গজ্ঞ, রাস্তা-সড়ক। তখন বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দেয়। দেশের মানুষ তখন পানিতেই হাবুডুবু খায়, কিন্তু সে পানি পঁচা নোংরা আবর্জনাময়। জীবন বাঁচাতে তখন ত্রান সামগ্রীর সাতে বোতলজাত বিশুদ্ধ পানি ও পাঠাতে হয়।
তখন চারিদিকে থৈ থৈ করে যে পানি, তার নাম জীবন নয় মরন। যদিও তা পানি। তবে তা দুষিত পানি।
ঠিক তেমনি দুষিত পানির মতে বিদ'য়াতের সয়লাবে ডুবে গেছে দেশ আমাদের। বিশুদ্ধ পানির মত ইবাদাত ও সীমাবদ্ধ হয়ে গেছে। বিদ'য়াতই ইবাদতের জায়গা দখল করে নিয়েছে।
যে সব পীর মাশায়েখ আরব, ইরান, ইয়েমেন থেকে এদেশে এসেছিলেন ইসলামের বানী নিয়ে। শিরক বিদয়াতের পঁচা দুর্গন্ধময় নর্দমা দূরিভূত করে এনেছিলেন জান্নাতী সালসাবিলের ঝর্ণা ধারা সেইসব পীরের মাজার আর পীরদের নামেই সারাদেশে বয়ে চলেছে শির্ক আর বিদ'য়াতের বন্যা। এই বন্যা প্রতিরোধ করার ক্ষমতা হয়ত আমার নেই। এই কথা বলে কি রেহাই পাব ?
আমার রব যে আমাকে সঠিক ইবাদাত বোঝবার তৌফিক দিয়েছেন। আমাকে তো সেই হক আদায় করতে হবে। আমার কাছে তো বিশুদ্ধ পানির সন্ধান আছে সেই পানির সন্ধা্ন তো এই বন্যা দুর্গতদের দিতে হবে। তা না হলে আমার মাবুদ আমার প্রতি তো নারাজ হয়ে যাবেন ।
শুধু এই ভয়ে। আর রাব্বুল আলামীনের দয়া ও করুনা পাওয়ার আশায় আমার এই ক্ষুদ্র প্রয়াশ। মহান রব আমার এই প্রচেষ্টাটুকু যেন কবুল করে নেন। আর যিনি আমার অন্তরে রাসূল প্রেমের বীজ বুনেছিলেন আমর আব্বা মোহাম্মাদ ফকরুল ইসলাম মোল্লার রুহের প্রতি যেন দয়া প্রদর্শন করেন। তাকে যেন ক্ষমা করে দেন। আমীন ! সুম্মা আমিন।