- Get link
- X
- Other Apps
প্রিয়তম হযরত
মাসুদা সুলতানা(রুমী)
জীবন যেখানে থমকে দাড়ায়
পায়না খুজেঁ পথ
সেখানে ও তোমার পথ নির্দেশনা
হে প্রিয় হযরত।
পথে পাথারের অতল গহবরে
ডুবেছিল মানবতা
ডুবুরির মত এনেছো তুলে
হারানো সেই মুক্তা।
তুমি বন্ধু প্রিয়তম নেতা
তুমি তুল্য কেই নেই
আমার আমি সব সম্পদ
নিবেদিত তোমাতেই।
তোমার দেখানো রাজপথ
যতো দুর্গম ,যতো বন্ধুর হোক
সে পথে চলতে যতো মসিবত
রোগ শোক নেমে আসুক
আমি জীবনে মরনে তোমার অনুসারি
তোমারিই উম্মত
তুমি ই আমার প্রেম ভালোবাসা
প্রিয়তম হযরত।
- Get link
- X
- Other Apps
